বলিউড অভিনেত্রী Deepika Padukone-এর প্রেমে পড়েছিলেন টেনিস তারকা নোভাক জকোভিচ! সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন তথ্য ফাঁস করেছেন জকোভিচের প্রাক্তন বান্ধবী নাতাশা বেকভালাক।
জানা যায়, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত জকোভিচের সঙ্গে সম্পর্ক ছিল সার্বিয়ার পপস্টার নাতাশার। এরপর জেলিনা রিস্টিকের সঙ্গে তার প্রেম ও পরিণয়। সম্প্রতি তাদের সংসারে অশান্তি শুরু হয়েছে বলিউড অভিনেত্রী দীপিকাকে কেন্দ্র করে। কারণ গত বছর মার্চে লসঅ্যাঞ্জেলসে জকোভিচের সঙ্গে দীপিকার একটি ছবি ছড়িয়ে পড়ে। 'ট্রিপল এক্স' ছবির শুটিংয়ের সময়কার ডিনারে ভিন ডিজেলও সঙ্গে ছিলেন। কিন্তু বিদেশি মিডিয়া প্রথমে চিনতে পারেনি দীপিকাকে। স্ত্রীর বান্ধবী হিসেবেই দীপিকাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জকোভিচ। ওয়েব ওয়ার্ল্ডে দীপিকার অনুসারীরা প্রতিবাদ শুরু করলে দেওয়া হয়েছিল দীপিকার পরিচয়।
ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের জুলাইয়ে উইম্বলডন ফাইনালে জেলিনার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল দীপিকাকে। তারও আগে ২০১৪ সালে 'ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ টুর্নামেন্টে' একটি এক্সিবিশন টেনিস ডাবলস্ ম্যাচে এক সঙ্গে খেলেছিলেন জকোভিচ ও দীপিকা। সেই ম্যাচে হাজির ছিলেন বলিউড ও টেনিস মাঠের বিশ্বসেরা তারকারা।


No comments:
Post a Comment