১৫ মিনিটের চলচ্চিত্র। সেটার জন্য রীতিমতো পূর্ণদৈর্ঘ্যের প্রস্তুতি নিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। শুটিং শেষ, শিগগির আপলোড হচ্ছে এই অভিনয়শিল্পীর প্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি Tania তে।
ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নওশাবা। ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এক তরুণীর গল্প সেটি। বিয়ের পর খেলা বন্ধ করে দিতে হয় তাঁকে। কিন্তু তিনি ফিরতে চেয়েছিলেন। সমাজ ও পরিবার তাঁর সেই প্রত্যাবর্তনে কীভাবে সহযোগিতা করেছিল, তা নিয়েই চলচ্চিত্র। এ ছবির জন্য কেমন ছিল তাঁর প্রস্তুতি? বললেন, ‘স্টেডিয়ামে বসে খেলা দেখেছি। ব্যাডমিন্টন খেলোয়াড়দের চলাফেরা, ব্যাগ বহন করা, তোয়ালে দিয়ে মুখ মোছার মতো টুকিটাকি সবই লক্ষ করেছি। এ ছাড়া ওজন কমানোর জন্য ব্যায়াম এবং একজন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নের কাছ থেকে ট্রেনিং নিয়েছি, যাতে আমাকে দেখতে সত্যিকারের ব্যাডমিন্টন খেলোয়াড় তানিয়ার মতো লাগে।’
একগুচ্ছ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে নওশাবার। অক্টোবরে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনয় করা ছবি ঢাকা অ্যাটাক, সম্পাদনা চলছে চন্দ্রাবতী কথার এবং শিগগির ডাবিং শুরু হবে আলগা নোঙর-এর। ঈদুল আজহার কদিন আগে কলকাতার কণ্ঠশিল্পী আকাশ সেনের সঙ্গে তাঁর ‘চুপি চুপি’ গানে মডেল হয়েছেন তিনি।
প্রজন্ম টকিজের প্রথম সিজনের দশম ও শেষ স্বল্পদৈর্ঘ্য তানিয়া পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ। ১৪ জুলাই শুক্রবার প্রজন্ম টকিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এ স্বল্পদৈর্ঘ্য ছবিটি।


No comments:
Post a Comment