জাব উই মেট ছবির গীতের কথা মনে আছে? দুরন্ত-চপল চরিত্রটি করে কারিনা কাপুর খান কত-না ভক্ত-দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন! আর কারিনার এই চরিত্রটিই নাকি অন্য এক তারকাকে তারকা হতে অনুপ্রেরণা দিয়েছে। তিনি Anushka Sharma। আনুশকা জানান, বলিউডে তাঁর অভিষেকের অনুপ্রেরণা জাব উই মেট ছবির গীত চরিত্রটি।
জাব উই মেট পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী। আনুশকার আগামী ছবি জাব হ্যারি মেট সেজাল ছবিরও পরিচালক তিনি। এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আনুশকা বলেন, ‘আমি ইমতিয়াজের সঙ্গে কাজ করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি। আমার মনে আছে, যখন বাবা-মায়ের সঙ্গে বিকানির শহরে বসে (রাজস্থানের একটি শহর) জাব উই মেট দেখেছিলাম, তখনই আমার মনে হয়েছিল, এটি চমৎকার একটি ছবি।’ তিনি আরও বলেন, ‘গীতের চরিত্রটি দেখে মনে হয়েছিল, ছবিতে অভিনয় করা উচিত আমার।’
ইমতিয়াজ আলী যখন আনুশকাকে জাব হ্যারি মেট সেজাল ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন, তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন তিনি। ছবির পরিকল্পনাটি বেশ ভালো লেগে যায় তাঁর। আর অনেক দিনের আকাঙ্ক্ষাও ছিল ইমতিয়াজের সঙ্গে কাজ করার। আনুশকা জানান, ইমতিয়াজের এই ছবিতে থাকতে পেরে তাঁর খুব ভালো লেগেছে।


No comments:
Post a Comment