ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করলেন চলচ্চিত্র নির্মাতা Amitav Reza।
গত সোমবার শিক্ষক হিসেবে যোগদানের পর একটি ক্লাসও নেন তিনি। 'আয়নাবাজি' ছবির সফলতার পথ ধরেই তার এ সম্মাননা অর্জন। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পড়া হয় নাই। কিন্তু ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের জন্য আমার সতেরো বছরের কাজের অভিজ্ঞতা কিছুটা হলেও যদি কাজে লাগাতে পারি, সেটাই যথেষ্ট হবে।'
বর্তমানে 'রিকশা গার্ল' নামে নতুন একটি ছবির প্রস্তুতি নিচ্ছেন তিনি।


No comments:
Post a Comment