মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা Abdur Ratin মারা গেছেন। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে ৬৬ বছর বয়সে তার মৃত্যু হয়।
একসঙ্গে চিকুনগুনিয়া, শ্বাসকষ্ট ও কিডনির জটিলতায় ভুগছিলেন এই গুণী অভিনেতা। বিকেল সাড়ে তিনটায় এফডিসিতে তার মরদেহ নেওয়া হবে। জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সত্তরের দশকে বড়পর্দায় অভিষেক হয়েছিল রাতিনের। দেবদাস, হারানো সুর, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, চোরের বউসহ দর্শকপ্রিয় বেশকিছু চলচ্চিত্রে দেখা গেছে অভিনয়শিল্পী রাতিনকে।


No comments:
Post a Comment