স্রেফ ছবিটা দেখে পাঠকের মনে প্রশ্ন জাগতেই পারে কী ভাব এই দু'জনের। তাদের মধ্যে সম্পর্কই বা কী? অবশ্য ছবির সঙ্গে লেখা পড়া মাত্র ভাবের কারণ সহজেই স্পষ্ট হয়ে উঠবে। সম্প্রতি বলিউড অভিনেত্রী ও লেখিকা Twinkle Khanna তার মেয়ে নিতারাকে আদর করে চুমু দেওয়া মুহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। আর এতেই মা-মেয়ের ছবি ভাইরাল হয়েছে অনলাইন দুনিয়ায়।
অভিনয়ে যতটা না নাম কামিয়েছেন,Twinkle Khanna তার চেয়ে বেশি প্রশংসিত হয়েছেন লেখালেখিতে। এসব নিয়ে ব্যস্ত থাকলেও মা হিসেবে সন্তানের প্রতি কর্তব্য পালনে সচেতন রাজেশ কন্যা, অক্ষয় কুমারের ঘরণী ও বলিউড তারকা টুইঙ্কল খান্না।
তিনি দুই সন্তানের মা। সময় পেলেই সন্তানদের সঙ্গে হাসি-ঠাট্টা আর দুষ্টামিতে মেতে উঠেন টুইঙ্কল। আর প্রিয় সেসব মুহূর্তের ছবি ভক্ত ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে বেশ আনন্দ পান তিনি।


No comments:
Post a Comment