বাহুবলীর প্রতি দর্শক আগ্রহে এখনো ভাটা পড়েনি, থামেনি রেকর্ড-যাত্রা। এরই মাঝে দারুণ খবর এসেছে Bahubali-প্রেমীদের জন্য।
ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক সৃষ্টি করে এরইমধ্যে সকল ক্ষেত্রে নিজের আলাদা রেকর্ড দাঁড় করিয়েছে বাহুবলী সিকুয়েন্স; বিশেষ করে বাহুবলী-২। রাজামৌলি পরিচালিত বাহুবলী-২ সব রেকর্ড ভেঙে অনেক আগেই এক হাজার ৫০০ কোটি রুপির সফল ব্যবসা করেছে।
আর সেই সফলতার ধারাবাহিকতায় এবার ভিন্ন রুপে আসছে বাহুবলী। তবে, রুপালী পর্দায় নয়, আসছে টিভি দর্শকদের জন্য। এটি হবে বাহুবলীর অ্যানিমেটেড ভার্সন। শিরোনাম হবে 'বাহুবলী: দ্য লস্ট লিজেন্ডস'।
তবে, ঠিক কবে থেকে এই সিরিজ টেলিভিশনের দর্শকরা দেখতে পাবেন, তা এখনো জানা যায়নি। সূত্র: জি-নিউজ


No comments:
Post a Comment