বলিউড অভিনেত্রী Deepika Padukone-এর বাবা ভারতের অন্যতম জনপ্রিয় ও সফল ব্যাডমিন্টন কোচ প্রকাশ পাডুকোন। গত ১০ জুন ছিল তার জন্মদিন। এমন বিশেষ দিনে বাবাকে একটু চমকে না দিলে হয়। আর তাই ছোটবেলায় বাবার কোলে উঠা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপিকা। সঙ্গে লিখেছেন- ‘হ্যাপি বার্থডে পাপা। আই লাভ ইউ।’
আর এতেই চমকে গেছেন প্রকাশ পাডুকোন। এত আগের ছবি কোথায় পেল দস্যি মেয়েটি। এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে বেশ খুনসুটিও বেশ জমে ওঠে। বাবার জন্মদিনে মেয়ের এরকম ভিন্নভাবে জন্মদিন উদযাপনের বিষয়টি বাড়তি আনন্দের খোড়াক হয়েছে বৈকি।
আর সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভার্চুয়াল জগতে। প্রিয় তারকার ছোটবেলার এমন দুর্লভ ছবি দেখে বেশ উচ্ছ্বসিত দীপিকার ভক্ত, বন্ধু ও স্বজনরা।


No comments:
Post a Comment