বেশ কিছুদিন আগে তার 'মহাকাশে ভাসা'র খবরটি ছড়ালেও তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এবার AMIR KHAN নিজের মুখেই মহাকাশ যাত্রার খবরটি নিশ্চিত করলেন। তবে বাস্তবে নয়, রুপালি পর্দায় মহাকাশে ভাসতে দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টকে।
সব কিছু ঠিক থাকলে ৫১ বছর বয়সী এই নায়ককে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ‘স্যালুট’ শিরোনামের সিনেমাটিতে তার অভিনয়ের খবর বেশ আগে থেকে শোনা গেলেও এবার চুক্তিটাও সেরে ফেললেন।
'দঙ্গল' সিনেমাতে মহাবীর সিংহের বায়োপিকে অভিনয়ের পর এবার রাকেশ শর্মার চরিত্রে দেখা যাবে আমির খানকে। নতুন এই কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা আমির।
সিদ্ধার্থ রায় কাপুরের নতুন প্রযোজনা সংস্থা 'রায় কাপুর ফিল্মসের' ব্যানারে তৈরি হবে ছবিটি। আর সহ-প্রযোজক হিসাবে থাকছেন আমির খান নিজে।
পরিচালনায় থাকবেন বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা মহেশ মাথাই। এর আগে ‘ভুপাল এক্সপ্রেস’ ও ‘ব্রোকেন থ্রেডস’-এর মতো ছবি তৈরি করে সমালোচকদের নজর কেড়েছিলেন তিনি।
তবে 'স্যালুট'-এর শুটিং শুরুর আগেই মুক্তি পাচ্ছে আমিরের পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্তান’। এই ছবিতে অভিতাভ বচ্চনের সঙ্গে প্রথম বার স্ক্রিনে দেখা মিলবে আমির খানের। সূত্র: এনডিটিভি


No comments:
Post a Comment