আসছে ঈদ-উল-ফিতরে টানা সাতদিন তিনটি TV চ্যানেল আরটিভি, জিটিভি ও মাছরাঙা টিভিতে একযোগে একই সময়ে প্রচারিত হবে আয়নাবাজি অরিজিনাল সিরিজের পূর্ণাঙ্গ সাতটি পর্ব।
আয়নাবাজির সিরিজের কয়েক পর্বের শুটিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পোস্ট প্রোডাকসনের কাজ পরিপূর্ণ রূপ দেওয়ার উদ্দেশে কলকাতায় গেছেন সিরিজটির ডিরেক্টরিয়াল কনসালটেন্ট অমিতাভ রেজা চৌধুরী।
দেশের প্রখ্যাত সাত পরিচালকের পাশাপাশি 'আয়নাবাজি' চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে সিরিজটি।
আয়নাবাজির অরিজিনাল সিরিজের মিউজিক ট্র্যাকের কাজ চলছে কলকাতার সনিক সলুউশন মিউজিক স্টুডিওতে এবং সিরিজটির এডিটিং ও কালার গ্রেডিংয়ের কাজ করছে সেখানকার এডিট অ্যান্ড ইফেক্ট স্টুডিও।
আয়নাবাজি অরিজিনাল সিরিজটির প্রযোজক ও টপ অব মাইন্ডের সিইও জিয়াউদ্দিন আদিল বলেন, সাড়া জাগানো চলচ্চিত্রের আয়নাবাজি যারা তৈরি করেছেন। সেই একই নির্মাতা গোষ্ঠীর তত্ত্বাবধানে তৈরি হচ্ছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ। আমরা আমাদের আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরো ভালো কিছু নিয়ে দর্শদের প্রিয় আয়নাবাজিকে একবার নয়, সাতবার সাতটি ভিন্ন গল্পের মাধ্যমে ফিরিয়ে আনছি।
সিরিজটির ক্রিয়েটিভ কনসালন্টে গাউসুল আলম শাওনের পাশাপাশি পরিচালকদের ডিরেক্টরিয়াল কনসালটেন্ট হিসেবে আছেন অমিতাভ রেজা চৌধুরী। সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছে টম ক্রিয়েশনস ও ক্যান্ডি প্রডাকসন।
সিরিজের পরিচালকরা হচ্ছেন- অমিতাভ রেজা চৌধুরী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আশফাক নিপূণ, সুমন আনোয়ার, গৌতম কৈরি, তানিম অংশু এবং রবিউল আলম রবি। সংবাদ বিজ্ঞপ্তি।


No comments:
Post a Comment