সর্বশেষ করণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে বড়পর্দায় দেখা গিয়েছিল Aishwarya Rai Bachchan-কে। সম্প্রতি তামিল অভিনেতা রামচরণের বিপরীতে অভিনয়ের কথা শোনা যাচ্ছে তার। এর মধ্যে জানা গেল, বলিউডের জনপ্রিয় নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহরার পরের ছবি 'ফ্যানি খান'-এ অভিনয় করবেন বচ্চন-বধূ। আর এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেতা অনিল কাপুর। সর্বশেষ 'হাম আপকে দিল ম্যায় রহতে হ্যায়' ছবিতে অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।
গত বছর অনিল কাপুর ছবিটির ফার্স্ট লুক শেয়ার করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। রাকেশের প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করছেন অতুল মঞ্জেরেকর।
এটি এ পরিচালকের প্রথম ছবি হতে যাচ্ছে। নির্মাতা জানান, চলতি বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। তবে এখনো মতামত চূড়ান্ত করেননি ঐশ্বর্য।


No comments:
Post a Comment