হলিউডের ছবির দর্শকদের কাছে Tom Cruise মানেই অন্যরকম এক আকর্ষণ। তিনি যখন কোনো ছবিতে অভিনয় করেন, তখন সে ছবিকে ঘিরে আগ্রহের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ।
টম ভক্তদের এবারের আগ্রহের কেন্দ্রবিন্দু 'দ্য মাম্মি'। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া পর্দা কাঁপানো হলিউড ব্লকবাস্টার সিনেমা 'দ্য মাম্মি' আবারও দর্শকদের সামনে আসছে নতুন রূপে। এবার এ ছবির সঙ্গে যুক্ত হয়েছেন টম ত্রুক্রজ। তার সঙ্গে আরও অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো, অ্যানাবেল ওয়ালিস, সোফিয়া বাউতেলাসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন অ্যালেক্স কার্টজম্যান। ইউনিভার্সেল পিকচার্সের ব্যানারে ৯ জুন শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। ফারাওদের যুগের এক হতভাগ্য রাজকন্যাকে নিয়ে এর গল্প।


No comments:
Post a Comment