জননন্দিত অভিনেতা সালমান শাহর আকস্মিক মৃত্যুর পর তার অসমাপ্ত চলচ্চিত্র 'বুকের ভিতর আগুন'-এর মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়ক FERDOUS।
১৯৯৭ সালে ছটকু আহমেদের এই চলচ্চিত্রের পর, ১৯৯৮ সালে অঞ্জন চৌধুরীর 'পৃথিবী আমারে চায় না' চলচ্চিত্রে একক নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। একই বছর বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'হঠাৎ বৃষ্টি' ছবির মাধ্যমে সর্বমহলে প্রশংসা অর্জন করেন তিনি। নিজের অভিনয় জীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে আসছে রোজার ঈদের 'স্টার নাইট' অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তিনি।
মারিয়া নূরের উপস্থাপনায় রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও অজয় পোদ্দারের প্রযোজনায় ঈদের দিন মাছরাঙা টিভিতে রাত সাড়ে ১০টায় প্রচার হবে এটি। অন্যদিকে গতকাল ৭ জুন ছিল ফেরদৌসের জন্মদিন। ফেরদৌস জানান, অভিনয়জীবনের ২০ বছর পূর্তি হলেও, তার অভিনয় শুরু হয়েছিল আরও চার বছর আগে। দিলীপ সোম পরিচালিত 'দোলা' ছবিতে চিত্রনায়ক ওমর সানির একটি ডামি শটে প্রথম অভিনয় করেন তিনি।


No comments:
Post a Comment