সর্বশেষ সংবাদ

তিন প্রজন্মের শিল্পীদের নিয়ে 'Star Canvas'

তিন প্রজন্মের জনপ্রিয় পাঁচ অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত হলো ঈদের ভিন্নধর্মী অনুষ্ঠান 'Star Canvas'। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিন প্রজন্মের আলোচিত অভিনয় শিল্পী ফারুক, রোজিনা, ফেরদৌস, জাহিদ হাসান ও বিদ্যা সিনহা মিম। 

তিন প্রজন্মের শিল্পীদের নিয়ে 'Star Canvas'

অনুষ্ঠানে বর্তমান ব্যস্ততা, স্মরণীয় ঘটনা, ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেছেন তারা। আলাপচারিতার বাইরেও অনুষ্ঠানটি সাজানো হয়েছে ছোট ছোট পর্বের মাধ্যমে। উপস্থাপিকা রুমানা মালিক মুনমুনের সঙ্গে অতিথির আলাপচারিতায় উঠে আসবে অনেক অজানা কথা। দর্শকরা জানতে পারবেন তারকার ঈদ, খাওয়া-দাওয়া, বিভিন্ন কাজের অভিজ্ঞতা, নতুন অবস্থায় কাজের চ্যালেঞ্জ, স্টেজ পারফরম্যান্স, ঝটপট প্রশ্নোত্তর, জীবনের চাওয়া, প্রাপ্তির সমীকরণ ইত্যাদি প্রসঙ্গ। প্রতিদিন একজন করে তিন প্রজন্মের এই পাঁচ তারকার সঙ্গে কথা বলবেন তিনি। সেলিম দৌলা খানের পরিচালনায় ঈদের পরদিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে অনুষ্ঠানটি।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.