বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'আনন্দমেলা' উপস্থাপনা করবেন Nabila। প্রথমবারের মতো এই ম্যাগাজিনে উপস্থাপনার দায়িত্ব পেয়ে নাবিলা দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, বিটিভির এই অনুষ্ঠানের প্রতি আকর্ষণ ছোটবেলা থেকে। কিন্তু স্বপ্নেও ভাবিনি, 'আনন্দমেলা' উপস্থাপনার সুযোগ পাব। তাই প্রস্তাব পাওয়ার পরপরই উপস্থাপনা করব বলেও জানিয়ে দিয়েছি। এ সুযোগ আমার জন্য অন্যরকম আনন্দের।'
অনুষ্ঠান আয়োজকরা জানিয়েছেন, নাবিলা এ সময়ের আলোচিত এবং দর্শকপ্রিয় উপস্থাপক। এ কারণে 'আনন্দমেলা'র উপস্থাপক হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে নাবিলার সহ-উপস্থাপক হিসেবে থাকছেন অভিনেতা সজল। আয়োজকরা আরও জানান, আগামী সপ্তাহে অনুষ্ঠানের নির্মাণ শুরু হবে। এবারের 'আনন্দমেলা'য় থাকবে বর্ণাঢ্য সব আয়োজন। 'আনন্দমেলা' ছাড়াও বিভিন্ন চ্যানেলের বেশকিছু অনুষ্ঠানে উপস্থাপক ও অতিথি হিসেবে থাকছেন নাবিলা। পাশাপাশি তাকে অভিনেত্রী হিসেবে দেখা যাবে আয়নাবাজি অরিজিনাল সিরিজের 'মার্চ মাসে শুটিং' নাটকে। এটি পরিচালনা করছেন আমিতাভ রেজা।


No comments:
Post a Comment