বলিউড-দুনিয়া বড়ই রহস্যময়। কখন যে কী ঘটে, বোঝা মুশকিল। এই তো কয়েক দিন আগেই শোনা গেল, ‘জাগগা জাসুস’ সিনেমার শুটিং এ ছবির নায়ক-নায়িকা রণবীর কাপুর ও Katrina Kaif কেউ নাকি কারও সঙ্গে কথা বলতেন না। সাবেক এই প্রেমিক জুটি যোগাযোগের ক্ষেত্রে শুটিং সেটে মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন নির্মাতা অনুরাগ বসুকে। আর এখন কিনা রণবীর বলছেন, তিনি ক্যাটরিনার জন্য ছবি প্রযোজনা করবেন? ব্যাপারটা আসলে কী? ঝগড়া-বিবাদ কি তাহলে মিটমাট হয়ে গেল দুজনের মধ্যে?
গতকাল শুক্রবার ‘জাগগা জাসুস’ ছবির একটি গানের উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক অনুরাগ বসুর সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা ও রণবীর। মঞ্চে দুজন পাশাপাশি বসেছিলেন। আলোচনার একপর্যায়ে রণবীর বলেন, ‘আমার তো মনে হয় ক্যাটরিনা হিট সিনেমা উপহার দেওয়ার একটি যন্ত্র। আমি শুধু তাঁকে নিয়েই একটি সিনেমা বানাতে চাই।’
এই কথা শোনার পর ক্যাটও হেসে ধন্যবাদ জানান তাঁর সাবেক প্রেমিককে। এসব প্রশংসা আর ধন্যবাদ আদান-প্রদান কি তাঁরা মন থেকেই করছেন না শুধুই ছবির প্রচারের জন্য, তা তাঁরাই ভালো জানেন। তবে সাধারণ দর্শক এসব দেখে ভালোই বিনোদিত হচ্ছেন।
‘জাগগা জাসুস’ মুক্তি পাবে ১৪ জুলাই। ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের একসঙ্গে তৃতীয় সিনেমা। এর আগে তাঁরা ‘রাজনীতি’ ও ‘আজব প্রেম কি গজব কাহিনি’তে জুটি হয়েছিলেন। হিন্দুস্তান টাইমস


No comments:
Post a Comment