Tahsan। কণ্ঠশিল্পী, মডেল ও অভিনেতা। তিনি এখন ব্যস্ত আছেন ঈদের নাটক, টেলিছবি ও নতুন গানের কাজ নিয়ে। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য বিষয়ে কথা হলো তার সঙ্গে-
অ্যালবামের পরিবর্তে একক গান এখন বেশি প্রকাশ করছেন কারণ কী?
এটা সময়ের দাবি। অ্যালবামের জন্য যথেষ্ট সময় দিতে হয়। কিন্তু ভক্তদের আবদার থেমে থাকে না। তারা প্রতিনিয়ত নতুন কিছু চায়। তাই অ্যালবামের পরিবর্তে একক গান বেশি প্রকাশ করছি।
'চলো না হারাই' মিউজিক ভিডিও নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন?
আমার অন্যান্য গান থেকে 'চলোনা হারাই' অনেকটা ভিন্ন আঙ্গিকের। যারা ভিন্ন ধাঁচের আয়োজনের প্রত্যাশায় ছিলেন, তাদের কেউ কেউ মিউজিক ভিডিও প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মেলোডি গান করার কথা বলেছেন।
অভিনেতা তাহসানের খবর জানতে বলুন, ঈদের কয়টি নাটক ও টেলিছবির কাজ করছেন?
অভিনেতা নয় কণ্ঠশিল্পী আমার আসল পরিচয়। এ কথা ঠিক যে, অভিনয়ের প্রতি একধরনের ভালোলাগা আছে। বেশ কয়েক বছর ধরে অভিনয় করছি, দর্শক তা গ্রহণ করেছেন। এ কারণে তারা চান, সারা বছর না হলেও বিশেষ দিবসগুলোয় যেন আমাকে টিভিপর্দায় দেখা যায়_ সেসব ভক্ত-দর্শকের কথা ভেবেই অভিনয় করি। এবারের ঈদে ইমরাউল রাফাতের 'পরিণতি', মাবরুর রশীদ বান্নার 'যে সময় তুমি ছিলে' নামের দুটি নাটকে অভিনয় করেছি। পাশাপাশি অভিনয় করেছি মাহমুদুর রহমান হিমির 'আবারও' নামের টেলিছবিতে।
শুনলাম অভিনয়ের পাশাপাশি টেলিছবিতে গানও গেয়েছেন?
হ্যাঁ। 'আবারও' টেলিছবির টাইটেল গানে কণ্ঠ দিয়েছি। গানের কথা ও সুর স্নেহাশীষ ঘোষের। এর সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।


No comments:
Post a Comment