প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী Mimi Chakraborty। জ্বরে আক্রান্ত হয়ে তিনি এ অসুস্থ হয়েছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট সবাইকে জানিয়ে দেন মিমি।
১০২ ডিগ্রি জ্বর তাকে কহিল করে করেছে বলেও জানান তিনি। তবে এখন মিমি আগের চেয়ে ভালো বোধ করছেন। খবর আনন্দবাজার।
এদিকে, কয়েক দিন আগে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মিমির অসুস্থতার খবর পেয়ে তার খোঁজ-খবর নিয়েছেন তনুশ্রী।
সম্প্রতি অরিন্দম শীলের ছবির শুটিং শেষ করেছেন মিমি। অসুস্থতার কারণে সামন্য বিরতি পড়েছে অভিনয়ে। তবে খুব শিগগিই পুরোদমে কাজে ফেরার ইচ্ছা তার।


No comments:
Post a Comment