দীর্ঘ ২২ বছর সংসারের পর জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা Himesh Reshamiya-এর সঙ্গে স্ত্রী কোমলের বিচ্ছেদের ঘটনা ঘটেছে। অবশ্য গত ডিসেম্বরেই দু'জনের আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন হিমেশ ও কোমল।
বুধবার দু'জনের বিবাহ বিচ্ছেদের আবেদনে অনুমতি দেন মুম্বই হাইকোর্ট। হিমেশ-কোমল দম্পতির ছেলে সায়ম অবশ্য দু’জনের কাছেই থাকবে বলে জানা যায়।
টেলিভিশন উপস্থাপক সনিয়া কাপুরের সঙ্গে হিমেশের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কই এই বিচ্ছেদের অন্যতম কারণ বলে জানাছেন হিমেশ ঘনিষ্ঠরা। তবে স্ত্রী কোমল বলছেন, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই বিচ্ছেদ হচ্ছে।
পরস্পরের মতামতাকে সম্মান জানানো উচিত জানিয়ে হিমেশ বলেন, 'আমরা দু’জনে মিলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। তবে কোমল সারাজীবন আমার পরিবারের একজন হয়েই থাকবে।' সূত্র: দি ইন্ডিয়ান ইক্সপ্রেস ও এনডিটিভি


No comments:
Post a Comment