সম্প্রতি কানের লালগালিচায় আলো ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী Sonam Kapoor। এবার আন্তর্জাতিক ফ্যাশন সাময়িকী ভোগের প্রচ্ছদকন্যা হলেন 'নীরজা'খ্যাত এ অভিনেত্রী। এই নিয়ে তৃতীয়বারের মতো এ সাময়িকীর প্রচ্ছদের মডেল হলেন সোনম। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এবার ভোগ সাময়িকীর সর্বশেষ সংস্করণের প্রচ্ছদ সাজানো হয়েছে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর ছবি দিয়ে। গত বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'ভোগ' ম্যাগাজিনের প্রচ্ছদটিও পোস্ট করেছেন অভিনেত্রী।
এ বছর ব্র্যান্ড গুচির পোশাক প্রচ্ছদে হাজির হয়েছেন সোনম। আবেদনময় এ ছবির জন্য তিনি ধন্যবাদ জানিয়ে আলোকচিত্রী সিগনে ভিলস্ট্রাপকে উদ্দেশ করে লেখেন, 'এভাবে আমাকে দেখে মনে হচ্ছে আবেদন থাকে মানুষের মনে, পোশাকে তা প্রকাশ পায় না।'
প্রচ্ছদে 'ভোগ' সাময়িকী সোনমকে অভিহিত করেছে রেড কার্পেট কুইন বা লালগালিচার রানী হিসেবে। এ বছর কানের লালগালিচায় দু'বার হাঁটার সুযোগ পেয়েছেন তিনি। দু'বারই 'এলি সাব'র নকশা করা পোশাক পরে লালগালিচায় হেঁটেছেন তিনি। সম্প্রতি নিজের বোন রিহা কাপুরের সঙ্গে 'রিহাসন' নামে একটি ফ্যাশন ব্র্যান্ডও খুলেছেন সোনম।


No comments:
Post a Comment