ব্যক্তিত্ব ও অনন্য গ্গ্ন্যামারের স্বীকৃতি স্বরূপ 'ওমেন অব দ্য ইয়ার' খেতাবে ভূষিত হলেন বলিউড অভিনেত্রী Deepika Padukone। সম্প্রতি ম্যাক্সিম ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত বিশ্বের সেরা আবেদনময়ী নারীর তালিকায় বিশ্বের নামি-দামি তারকাদের পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। চলতি বছরে এ তালিকায় আরও আছেন হাইলি বাল্ডউইন, এমা ওয়াটসন, এমা স্টোন, ডাকোটা জনসন, কেন্ডাল জেনারের মতো তারকারা। বলিউড থেকে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও এবার স্থান করে নিয়েছেন এ তালিকায়।
বিশ্বব্যাপী এক জরিপ পরিচালনার মাধ্যমে প্রতি বছর এ তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ মেন'জ পত্রিকা। এবার বিশ্বজুড়ে প্রায় এক মিলিয়ন ভোট পেয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছেন দীপিকা। সম্প্রতি টুইটারে এক ভিডিও পোস্ট করে ম্যাক্সিম কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
এরপর দীপিকা তার টুইপারে সাম্প্রতিক ফটোশ্যুটের একটি ছবি শেয়ার করে ভক্তদের এ খবর জানান। এরই মধ্যে ছবিটি ৭০ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ মিলিয়ন।
দীপিকা প্রসঙ্গে ম্যাক্সিম ম্যাগাজিনে লেখা হয়, 'বছরের শুরুতেই বলিউডের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন তিনি। এরই মধ্যে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ পারিশ্রমিকপ্রাপ্ত তারকা হয়েছেন দীপিকা।


No comments:
Post a Comment