অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন TISHA। এবার তাকে দেখা যাবে অন্ধ এক তরুণীর চরিত্রে। নাটকের নাম 'দূর পাহাড়'।
ঈদ উপলক্ষে এই খণ্ড নাটকটি নির্মাণ করেছেন সাগর জাহান। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম। নাটক প্রসঙ্গে তিশা বলেন, 'ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভাঙতে চাই। কিন্তু চাইলেও সব সময় ভালো গল্প ও ব্যতিক্রমী চরিত্র পাওয়া যায় না। তারপরও চেষ্টা থাকে বাছ-বিচার করে কাজ করার। এটি তেমনই একটি নাটক, যার গল্প ও চরিত্র ভিন্ন ধরনের মনে হয়েছে। নাটকটি অনেকের ভালো লাগবে বলে আমার ধারণা।'
আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।


No comments:
Post a Comment