পঞ্চাশতম জন্মদিনে ভক্তদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন বলিউড অভিনেত্রী Madhuri Dixit। প্রতিবছরের মতো গতকালও জন্মদিনের প্রথম প্রহরে পেয়েছেন শতাধিক শুভেচ্ছাপত্র। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় কেক কেটে মাধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা।
দিন শেষে নাচের শিক্ষার্থীরা বিশেষ আয়োজনের মাধ্যমে পালন করেছেন অভিনেত্রীর পঞ্চাশতম জন্মদিন। মাধুরীর বিশেষ ভক্ত হিসেবে পরিচিত সারোজ খান, যিনি মাধুরীর জন্য বিশেষ সব নাচের কোরিওগ্রাফি করেন। বলিউডে মাধুরীর নামে 'ম্যায় মাধুরী দীক্ষিত বাননা চাহতি হু' নামে একটি ছবিও নির্মাণ করেছেন তিনি। তাই জন্মদিনে প্রিয় অভিনেত্রীকে তিনি দিয়েছেন বিশেষ ধরনের চমক। এদিন অভিনেতা রণবীর কাপুরও টুইটারে শেয়ার করেন তার ড্রিমগার্লের ছবি।
শুভেচ্ছা জানাতে ভুলে যাননি অমিতাভ, শাহরুখ, শ্রীদেবী, আমির, সালমান খানের মতো তারকা থেকে শুরু করে তার শুভাকাঙ্ক্ষীরা। জন্মদিনে মাধুরী বলেন, 'অভিনয় আর নাচ নিয়েই আমি আজকের মাধুরী। দেশব্যাপী মানুষ আমায় এখনও আগের মতো ভালোবাসেন, এটাই বড় প্রাপ্তি।'


No comments:
Post a Comment