ফের গর্ভবতী হয়েছেন বলিউড অভিনেত্রী Selina Jaitley। এর আগে তিনি যমজ সন্তানে মা হয়েছেন। এবারও তিনি যমজ সন্তানের মা হতে যাচ্ছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক।
আর এ কথা শুনেই হতবাক হয়ে যান ৩৫ বছর বয়সী সেলিনা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ও পিটার খুব ভাগ্যবান, তাই আমরা একাধিক সন্তানের অভিভাবক হতে পারছি।
দ্বিতীয়বার যমজ সন্তানের সেলিনা বেশ উৎসাহী এবং নিজেকে আরও দায়িত্ববান করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
সেলিনা জেটলি বলেন, 'আমার মা আমাকে বলে, মা-বাবা হওয়ার জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন হয় না। তবে অভিভাবক হওয়ার জন্য সেটার প্রয়োজন আছে। ভালো অভিভাবক হওয়ার জন্য অনেক পথ আছে'।
এর আগে উইনস্টন ও বিরাজ নামে দু্ই যমজ সন্তানের জন্ম দেন তিনি। সেলিনা ও পিটার দম্পতির আগের দুই যমজ পুত্র সন্তানের বয়স এখন পাঁচ বছর।
সূত্র: জি-নিউজ


No comments:
Post a Comment