পুরোপুরি শুটিংটা এখনও শেষ করতে পারেননি 'জগ্গা জাসুস' সিনেমার দুই তারকা Ranbir Kapoor আর ক্যাটরিনা কাইফ। তার আগেই ব্যস্ত হয়ে পড়েছেন অন্য কাজে। তাই প্রশ্ন উঠেছে আর কি শুটিং করতে চাননা তারা। তবে, না। ব্যাপারটা ঠিক এমন ঘটেনি।
সিনেমার শুটিং ঠিকই ভালোভাবে সম্পন্ন করেছেন রণবীর-ক্যাট। কিন্তু একটি বিশেষ গান রাখার যে কথা ছিল; সেখানে ছেদ পড়েছে। ওই গানটি ছাড়াই শেষ হয়েছে 'জগ্গা জাসুস'।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, অনুরাগ বসু পরিচালিত জগ্গা জসুস' সিনেমায় দুইজনকে নিয়ে একটি স্পেশাল গানের শুটিং করানোর পরিকল্পনা করা হচ্ছিল। গানটি সিনেমার প্রোমোশনে ব্যবহার করার পরিকল্পনা ছিল পরিচালকে।
কিন্তু ব্যস্ততার কারণে সেই স্পেশাল গানটির শুটিংয়ের জন্য আর সময় দিতে পারছেন না রণবীর-ক্যাট। এজন্য পরিকল্পনা থেকে গানটি বাদ দেওয়া হয়েছে।'জগ্গা জাসুস' শেষ করেননি রণবীর-ক্যাট!
এই মুহূর্তে সঞ্জয় দত্তর বায়োপিক নিয়ে ব্যস্ত রণবীর। অন্যদিকে, সালমান খানের বিপরীতে অ্যাকশন ছবিতে দিনক্ষন দিয়ে ফেলেছেন ক্যাট। এ কারণেই আলাদা করে স্পেশাল গানের শুটিংয়ের পরিকল্পনা নাকি বাতিল করতে হয়েছে অনুরাগকে।
বেশ অনেক দিন পর বাস্তব জীবনের সাবেক এই জুটি পর্দায় কতটা ঝড় তুলতে পেরেছে তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তাদের লুক নিয়েও নাকি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে নানাভাবে।


No comments:
Post a Comment