যৌথ প্রযোজনার চলচ্চিত্রে আবারও অভিনয় করতে যাচ্ছেন Shakib Khan। ছবির নাম 'চালবাজ'। এটি নির্মাণ করবেন কলকাতার জয়দেব মুখার্জি। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী।
শাকিব খান বলেন, "যৌথ প্রযোজনার সব নীতি মেনেই নির্মিত হবে 'চালবাজ' চলচ্চিত্রটি। আগামী মাসের ২০ তারিখ থেকে লন্ডনে এর শুটিং শুরু হবে। ছবির গল্প, চরিত্র আমার পছন্দ হয়েছে বলেই এতে অভিনয় করতে রাজি হয়েছি।" তিনি আরও বলেন, "ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। আমরা একসঙ্গে 'নবাব' ছবিটি করেছি, যা মুক্তির অপেক্ষায় আছে। শুভশ্রী দারুণ একজন অভিনেত্রী। সব মিলিয়ে ছবিগুলো নিয়ে আমি দারুণ আশাবাদী।" এদিকে, তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাকিব খান। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত 'আরো ভালোবাসবো তোমায়' ছবির জন্য তিনি সেরা অভিনেতার সম্মাননা পাচ্ছেন।


No comments:
Post a Comment