নাটক, বিজ্ঞাপন, টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয়ের পর এবার বড় পর্দায় অভিনয় করছেন লাক্স সুন্দরী Mumatahina taya। ছবির নাম 'বেঙ্গলি বিউটি'।
পূর্ণর্দৈর্ঘ্য এ ছবিটি নির্মাণ করা হচ্ছে ইউরোপ-মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাঙালিদের কথা মাথায় রেখে। এটি পরিচালনা করছেন রাশান নূর। তিনি বলেন, 'ইউরোপ ও মধ্যপ্রাচের প্রবাসীদের কথা মাথায় নিয়ে চলচ্চিত্রে কাজ করছি। সে কারণে এটি আগামী 'টরন্টো চলচ্চিত্র উৎসব'-এ উদ্বোধনী প্রদর্শন করব। এরপর বাংলাদেশে ছবিটি মুক্তি দেওয়া হবে।' টয়া বললেন, 'এরই মধ্যে ছবির কাজ প্রায় অর্ধেক শেষ করেছি আমরা। উত্তরা, বাংলাদেশ বেতারের পুরনো অফিস, শাহবাগ, বনানী, পুরানা পল্টনের বেশ কয়েকটি স্থানে এর দৃশ্যধারণ করা হয়েছে। আর কয়েক দিন কাজ করলে পুরো কাজটি শেষ হবে। এই ছবিতে পুরনো দিনের ঢাকার চিত্রও ফুটে উঠবে। আমাকেও দেখা যাবে যাটের দশকের একটি চরিত্রে।'


No comments:
Post a Comment