আবারও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন লাক্স তারকা Mumatahina taya। নাম 'রূপ'। এটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন সাগর আহমেদ। সম্প্রতি পুরান ঢাকার বেশ কিছু স্থানে ও পুবাইলে এর দৃশ্যধারণ করা হয়।
টয়া বলেন, 'রূপ' আমার অভিনীত দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর গল্প অসাধারণ, তাই এতে অভিনয় করেছি। চলচ্চিত্রে আমি এক ঝলসানো মুখের নারীর চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে এবারই প্রথম দর্শক আমাকে দেখবেন। আমার বিশ্বাস, এর গল্পটিও সবার ভালো লাগবে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে ভিকি জাহেদ জানান, 'রূপ' হচ্ছে সৌন্দর্যের গল্প। সৃষ্টির আদিকাল থেকেই পৃথিবীতে শারীরিক ও মানসিক সৌন্দর্যের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। 'রূপ'-এ সে গল্পই তুলে ধরা হয়েছে নতুন আঙ্গিকে। গতকাল অনলাইনে প্রকাশ হয়েছে এর একটি গানের ভিডিও।


No comments:
Post a Comment