চার বছর বাহুবলী ধ্যানে থাকার পর এবার ফের ভিন্ন স্বাদে ফিরতে তৈরি প্রভাস। কিন্তু কোন ছবিতে? কোন নায়িকার সঙ্গে ফের পর্দায় ভাসবেন প্রভাস? এই প্রশ্নই এখন পাক খাচ্ছে প্রভাস-ভক্তদের মনে। খুব শীঘ্রই নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন প্রভাস। ছবির নাম ‘সাহো’। ছবিতে নায়িকা হিসাবে প্রভাসের সাথে দেখা যাবে ক্যাটরিনা কে।
চার বছর প্রভাসের চিন্তা জুড়ে শুধু ছিল বাহুবলী। সেই ছবি মুক্তির পর এ বার একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন প্রভাস। বাহুবলীর রেকর্ড ইতিমধ্যেই ইতিহাস। জনপ্রিয়তা বেড়েছে অভিসেতা প্রভাসেরও।
তামিল, তেলুগু এবং হিন্দি, এই তিন ভাষাতেই মুক্তি পাবে ‘সাহো’। তবে ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


No comments:
Post a Comment