গত ডিসেম্বরে ছেলে তৈমুরের জন্ম দিয়েছেন Kareena Kapoor। ননদ সোহা আলি খান এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা কয়েক মাস আগেই পেরিয়ে এসেছেন তিনি। তাই মাতৃত্বজনিত যে কোনও ধরনের সমস্যার সমাধানে আদরের ননদকে টিপস দিচ্ছেন বেবো। মুম্বাইয়ে গত শুক্রবার এক অনুষ্ঠানে সোহা নিজেই সবাইকে জানিয়েছেন এ কথা।
সোহা আলি খানের প্রেগনেন্সির খবর প্রথম নিশ্চিত করেছিলেন তার স্বামী কুণাল খেমু। আপাতত তাকে নিয়েই ব্যস্ত খান ও খেমু পরিবার। তবে সোহা জানিয়েছে, কারিনার কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছেন।
সোহার কথায়, 'কয়েকমাস আগেই কারিনা তো এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। ফলে ও ভালো বুঝতে পারছে। আমি সারা দিন ওকে প্রচুর প্রশ্ন করি। কী খাব, কোনটা খাওয়া ঠিক নয়— এ সব। আর ও সব প্রশ্নের জবাব দিচ্ছে।'
রোববার ছিল মা দিবস। অন্যান্য বছরের তুলনায় এ বছর সোহার কাছে দিবসটি ছিল বেশি স্পেশাল। কারণ এখন তিনি মা হতে চলেছেন। নিজের ভেতরে উপলব্ধি করছেন সন্তানের উপস্থিতি। এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা।


No comments:
Post a Comment