আসিফ গাইবেন Habib Wahid-এর সুরে। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে এবারই প্রথম তারা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। আসিফ আকবর বলেন, 'কদিন আগে এক আড্ডায় বসেছিলাম আমরা। সেখানেই জানতে পারি, আমার সঙ্গে হাবিব কাজ করতে আগ্রহী। ইচ্ছা আমারও ছিল, তাই একক গান তৈরির পরিকল্পনা করি। হাবিব মেধাবী সঙ্গীত পরিচালক। তার সুর-সঙ্গীতে আমার নতুন গানটি ভিন্ন মাত্রা পাবে বলেই ধারণা করছি।'
হাবিব বলেন, 'সব ধরনের গানেই আসিফ পারদর্শী। এ জন্য তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ হবে বলেই আশা করছি। আমার হাতে এখন বেশ কয়েকটি কাজ রয়েছে। এগুলো শেষ করেই নতুন গানটির কাজ শুরু করব।'


No comments:
Post a Comment