‘সিমরন’ ছবিতে প্রবাসী ভারতীয় হয়ে ভিন্ন মেজাজে দেখা যাবে বলিউড তারকা Kangana Ranawat কে। নিজের সৌন্দর্য্য ও ফিটনেস নিয়ে রীতিমত নিরীক্ষাও করছেন তিনি।
ছবিটি পরিচালনা করেছেন হংসল মেহতা। ছবির অন্য রকম টিজারও তৈরি হয়েছে। তবে তা সংলাপে নয়, সংগীতের মাধ্যমে। সেই টিজার প্রকাশের আগেই ছবির কাহিনী নিয়ে চলছে আলোচনা। কেউ কেউ মন্তব্য করেছেন এটি সাসপেন্স থ্রিলার ধর্মী ছবি; যার সঙ্গে বর্ণবৈষম্যের বিষয় জড়িত।
আবার অনেকে বলছেন, ছবির কাহিনী এক প্রবাসী গুজরাটি মহিলাকে কেন্দ্র করে, যেখানে স্বামীকে ঋণের দায় থেকে বাঁচাতে ব্যাংক ডাকাতির ফন্দি করেন স্ত্রী।
আসলে কি কাহিনী নিয়ে ‘সিমরন’? এ বিষয়ে মুখ না খুলে রহস্যই রেখে দিয়েছেন কঙ্গনা। তবে এইটুকু জানা গেছে, ছবিতে 'সিমরন' নামে নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।


No comments:
Post a Comment