বরাবরের মতো এবারও ফ্রান্সের দক্ষিণাঞ্চল শহর কানে বসেছে চলচ্চিত্র বিশ্বের মর্যাদাপূর্ণ এক উৎসব। এবার এ আয়োজনের ৭০তম আসর। প্রতিবারের মতো তামাম দুনিয়ার সেলুলয়েডের রথী-মহারথীর অংশগ্রহণে ৭০তম কান চলচ্চিত্র উৎসব হয়ে উঠছে মহাযজ্ঞ। Aishwarya কে কান উৎসব মঞ্চে দেখা যাবে ১৯ ও ২০ মে।
এ উৎসব নিয়ে প্রতিবছরই চলচ্চিত্রপ্রেমী মানুষের মধ্যে বেশ আগ্রহ থাকে। বিশেষ করে লালগালিচায় হলিউডের পাশাপাশি বলিউডের কারা হাঁটছেন, কার পোশাক কেমন হলো, আরো কত কী!
সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন গতবছর আলোচনায় এসেছিলেন বেগুনী লিপস্টিকের জন্য। এবারও তিনি হাজির মেয়ে আরাধ্য রাই বচ্চনকে নিয়ে।
ঐশ্বরিয়াকে কান উৎসব মঞ্চে দেখা যাবে ১৯ ও ২০ মে।মেয়েকে নিয়ে কান উৎসবে ঐশ্বরিয়া
এবার ঐশ্বরিয়া ছাড়াও থাকছেন চার বলিউড-কন্যা। দীপিকা পাডুকোন, সোনম কাপুর, মল্লিকা শেরওয়াত ও শ্রুতি হাসান। তবে বলিউড-কন্যাদের একই দিনে হাঁটতে দেখা যাবে না। কানের লালগালিচায় বুধবার দীপিকা হেঁটেছেন লাল পোশাক পরে। তিনি এবার অংশ নিয়েছেন ল'রিয়েলের শুভেচ্ছা দূত হিসেবে। সূত্র: এনডিটিভি


No comments:
Post a Comment