Shahrukh Khan এবং প্রিয়াঙ্কা চোপড়া। সহকর্মীর পাশাপাশি ভালো বন্ধুও তারা। কিন্তু, বন্ধুত্বের থেকেও কি বেশি কিছু ছিল তাদের সম্পর্কে এক সময় অন্তত এমন জল্পনাই ভেসে বেড়াত।
অবশ্য সে নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। তবে শাহরুখ নাকি এক বার সরাসরি প্রিয়ঙ্কার কাছে জানতে চেয়েছিলেন, তিনি শাহরুখের মতো তারকাকে বিয়ে করতে চান কি না। বহু বছর আগের শাহরুখের সেই প্রশ্নের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঠিক কী?
১৭ বছর আগে অর্থাৎ ২০০০ সালে 'মিস ইন্ডিয়া' প্রতিযোগিতার মঞ্চে প্রতিযোগী হিসেবে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া। সামনে প্রশ্নকর্তাদের প্যানেলে রয়েছেন শাহরুখ খান। প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কা তুলে নেন শাহরুখের নাম লেখা চিরকুট।
শাহরুখের প্রশ্ন, তুমি কাকে বিয়ে করতে চাও?
প্রশ্নকর্তাদের প্যানেলে থাকা মহম্মদ আজহারউদ্দিনকে দেখিয়ে বাদশা জানতে চান, আজহার ভাইয়ের মত কোনও দুর্দান্ত খেলোয়াড়কে, যিনি দেশকে গর্বিত করেছেন? নাকি কোনও ব্যবসায়ীকে, যিনি তোমাকে গয়নায় মুড়ে রাখবেন, যেমন স্বারোভস্কি? ইনিও প্রশ্নকর্তাদের সারিতে ছিলেন। নাকি আমার মতো কোনও হিন্দি ছবির তারকাকে, কঠিন মাল্টিপল চয়েস প্রশ্ন করা ছাড়া যার আর কোনও কাজ নেই?
প্রিয়াঙ্কার উত্তর, তার পছন্দ খেলোয়াড়। যখন তিনি বাড়ি ফিরবেন তখন তিনি তাকে বলবেন, তিনি তার জন্য গর্বিত, যতটা গর্বিত গোটা দেশ।
তবে শাহরুখের মত তারকাকে বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে নিরব ছিলেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা। সূত্র: হিন্দুস্থান টাইমস


No comments:
Post a Comment