দুই নায়িকা কি কখনও বন্ধু হতে পারে? বলিউডে এ ধারণা প্রায় সকলেরই রয়েছে যে দুই নায়িকার বন্ধুত্ব কখনই সম্ভব নয়। কিন্তু Alia Bhatt তা ভুল প্রমাণ করলেন।
আলিয়া ভাট এ ধরনের কোনো ধারণা বিশ্বাসই করেন না। কারণ বলিউডে তার সবচেয়ে কাছের বন্ধু এক নায়িকাই। তিনি হলেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই তথ্য জানান আলিয়া ভাট নিজেই।
আলিয়া জানান, 'বলিউডে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু রয়েছে। অয়ন মুখোপাধ্যায়, অভিষেক বর্মা— এই দুই পরিচালকই আমার খুব ঘনিষ্ঠ। করণ জোহর তো আমার বাবার মত। তবে তারা ছাড়াও ক্যাটরিনা আমার খুব ভাল বন্ধু।'
যদিও ক্যাটরিনার সঙ্গে অভিনয়ের সুযোগ এখনো পাননি আলিয়া। তবে মনে সেই ইচ্ছে রয়েছে আলিয়ার। আলিয়া মনে করেন, নায়িকাদের মধ্যে যে সত্যি ভালো বন্ধুত্ব সম্ভব তা অনন্ত তাদের দুজনকে দেখে অন্যদের বোঝা উচিৎ।


No comments:
Post a Comment