কামব্যাক নয়, নিজেকে নিয়মিত অভিনেত্রী বলেই ভাবেন বলিউড অভিনেত্রী Ravina ট্যান্ডন। সম্প্রতি তার অভিনীত নতুন ছবি 'মার্ডার'-এর ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। নারীপ্রধান এ চলচ্চিত্রটি মূলত নারী সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী বক্তব্য নিয়ে নির্মিত। মাইকেল পেলিকোর চিত্রনাট্য অবলম্বনে এটি পরিচালনা করেছেন আসতার সায়েদ।
সমসাময়িক গল্প অবলম্বনে নির্মিত এ ছবিতে Ravinaকে দেখা যাবে তীব্র সাহসী এক নারীর চরিত্রে। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন পাকিস্তানের কিংবদন্তি সঙ্গীততারকা রাহাত ফতেহ আলী খান। অনেকেই ছবিটিকে শ্রীদেবীর নতুন ছবি 'মম'-এর সঙ্গে তুলনা করেছেন।
এ প্রসঙ্গে Ravina বলেন, 'ছবিটি খুবই প্রগতিশীল বক্তব্য নিয়ে নির্মিত। এ ধরনের বিষয়বস্তু নিয়ে ছবি করার জন্য বর্তমান চলচ্চিত্রাঙ্গনকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি চাই, প্রতি সপ্তাহে এ ধরনের ছবি মুক্তি পাক'।
প্রত্যাবর্তন সম্পর্কে তিনি বলেন, 'আমি মোটেও একে প্রত্যাবর্তন ভাবছি না। নব্বইয়ের দশকে হয়তো একসঙ্গে ৩০টি ছবির কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্র নিয়ে সচেতন হয়েছি এবং আমার পেশাগত ও ব্যক্তিজীবনে সামঞ্জস্য নিয়ে এসেছি।'
২১ এপ্রিল বলিউডে মুক্তি পাবে ছবিটি।


No comments:
Post a Comment