গত মাস থেকেই ঘাড়ে ব্যাথায় ভুগছেন Amitabh Bachchan। তবে এখন একটু ভালোর দিকে। সেকথা নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নিজস্ব ব্লগে অমিতাভ বচ্চন লেখেন, 'ঘাড় এখনও অনমনীয়, নাড়াতে একটু ঝামেলা হচ্ছে। সারতে একটু বেশী সময় নিচ্ছে, তবে সব ঠিকঠাক রয়েছে। ভালোর দিকেই এগোচ্ছে।'
বেশ কয়েকদিন হলো বাড়িতেই রয়েছেন বচ্চন। সম্প্রতি পুত্রবধূ ঐশ্বরিয়ার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে তাকে গলায় কলার পরে দেখা গিয়েছিলো।
অমিতাভ আরো জানিয়েছেন, অল্প বয়সে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় আগাত লেগেছিল। সেটাই এখন ভোগান্তির কারণ হচ্ছে।
খুব শিগগিরই মুক্তি পাবে রামগোপাল ভার্মা পরিচালিত 'সরকার ৩'। আপাতত সেই ছবির প্রচারে ব্যস্ত আছেন বচ্চন। ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন মনোজ বাজপেয়ী, জ্যাকি শ্রফ, রনিত রায়, ইয়ামি গৌতম, অমিত সাধ।


No comments:
Post a Comment