পুরস্কার প্রদান অনুষ্ঠানের তিন মাসেরও বেশি সময় পর সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ করলেন Bob dylan।
সুইডিশ গণমাধ্যমের বরাত দিয়ে রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্টকহোমে পূর্বনির্ধারিত একটি কনসার্টের আগে ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কারের মেডেল তুলে দেয়া হয়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।
সুইডিশ একাডেমি কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, ডিলান তার নোবেল বক্তৃতা দেবেন না। প্রথাগতভাবে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার (৯ লাখ ডলার) গ্রহণের পূর্বশর্ত হিসেবে ওই বক্তৃতা দিতে হয়।
বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর যুক্তরাষ্ট্রে তার জন্মস্থান ও নিজ অঙ্গরাজ্য মিনেসোটায় ম্যুরাল স্থাপন করা হয় ধারণা করা হচ্ছে, বব ডিলান তার রেকর্ডকৃত একটি বক্তব্য সুইডিশ একাডেমির হাতে তুলে দেবেন। জুনের মধ্যে তিনি যদি তার বক্তৃতা না দেন, তবে পুরস্কারের অর্থ তিনি আর পাবেন না।
নোবেল পুরস্কারটি যারা দেয়, সেই সুইডিশ একাডেমির একজন সদস্য, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, 'অনুষ্ঠানটি খুব ভালোই গেছে' এবং ৭৫ বছর বয়স্ক ডিলান একজন 'খুবই চমৎকার এবং দয়ালু মানুষ'।
এর আগে অনুষ্ঠানটি সম্পর্কে সুইডিশ একাডেমির সম্পাদক একটি ব্লগ পোস্টে জানান, 'অনুষ্ঠানটি হবে খুবই ছোট' এবং ডিলানের অনুরোধে সেখানে কোনো গণমাধ্যম উপস্থিত থাকবে না।
নোবেল সাহিত্য পুরস্কারটি সাধারণত কবি কিংবা ঔপন্যাসিকদের জন্য বরাদ্দ থাকলেও গত বছর প্রথমবারের মত কোনো গীতিকার হিসেবে এ পুরস্কার পান বব ডিলান।


No comments:
Post a Comment