স্বল্পদৈর্ঘ্য (Short Film) চলচ্চিত্রে অভিনয় করলেন শাহতাজ। ইশ নামের এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মারিয়া তুষার। গত শুক্রবার রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে হলো চলচ্চিত্রটির শুটিং। শাহতাজ বলেন, ইশ-এর গল্পে বেশ কিছু চমক রয়েছে। খুব মজা পাবেন সবাই।
পরিচালক বলেন, এখন চলচ্চিত্রটির সম্পাদনার কাজ চলছে। খুব তাড়াতাড়ি এটি অনলাইনে মুক্তি দেওয়া হবে।
শাহতাজের সঙ্গে এই চলচ্চিত্রে দেখা যাবে ইমরান হোসেন সওদাগরকে।
মারিয়া তুষার এর আগে গ্রাস নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। ছবিটি শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

No comments:
Post a Comment