সর্বশেষ সংবাদ

বিয়িং হিউম্যানের ‘স্মার্টফোন’ নিয়ে আসছেন Salman Khan

সিনেমার পাশাপাশি ‘বিয়িং হিউম্যান’ দাতব্য সংগঠনের উদ্যোক্তা বলিউড অভিনেতা Salman Khan। এই সংস্থা থেকে পোশাক ব্র্যান্ড লঞ্চ করার পর এবার তিনি আসছেন স্মার্টফোনের জগতে। জানা গেল, মোবাইল বাজারে প্রতিযোগিতা করতে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন আনার পরিকল্পনা করেছেন সালমান।


সালমানের পরিকল্পনা অনুযায়ী তিনি কুড়ি হাজার রুপির মধ্যে মোবাইল হ্যান্ডসেট তৈরি করবেন। সরাসরি নিজেই অথবা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ‌যৌথ উদ্যোগেও মাধ্যমে নতুন একটি মোবাইল ফোন বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

সালমান ইতিমধ্যেই তার মোবাইলের জন্য একটি টিম গড়ে ফেলেছেন। সেই টিমে রয়েছেন এমনকিছু লোকজন ‌যারা এক সময় কাজ করেছেন স্যামসাং বা মাইক্রোম্যাক্সের মতো কোম্পানিতে। স্মার্টফোনের নাম করা হয়েছে ‘বিয়িং স্মার্ট’। মোবাইলের নামও নথিভূক্ত করতে দেওয়া হয়ে গেছে। অ্যান্ড্রয়েড ফোনটি তৈরির জন্য ইতিমধ্যেই চিনে একটি কারখানার সঙ্গে কথাবার্তা শেষ করে ফেলেছেন সালমান।

এর আগেই ব্যবসায় কিছুটা হাত পাকিয়ে ফেলেছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’-এর সাফল্যের পর সালমান এবার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে ঝাঁপাতে চলেছেন ভারতের স্মার্টফোন বাজারে। 

এই মুহূর্তে কবির খানের ‘টিউবলাইট’ ছবির কাজ শেষ করে ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজে হাত দিয়েছেন সালমান। এই বছরের ঈদে মুক্তি পাবে ‘টিউবলাইট’। আর বছর শেষে ডিসেম্বরে মুক্তি পাবে তার ‘টাইগার জিন্দা হ্যায়’।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.