Ranbir kapoor এর চেহারার আদলের সঙ্গে সঞ্জয় দত্তের চেহারার বেশ মিল। এই কারণেই সঞ্জয় এর বায়পিকের জন্য রাজ কুমার হিরানি পছন্দ করেন রনবীরকে। অনেক জল্পনা কল্পনা শেষে শনিবার থেকে শুরুও হয়েছে বায়োপিকের শুটিং।
সিনেমাতে সঞ্জয় দত্তের ভূমিকায় থাকছেন রনবীর কাপুর। ৯০ এর দশকে সঞ্জয় দত্তের যে রকম চেহারা ছিল হুবহু সেরকম করেই নিজের 'লুক' রেখেছেন রনবীর।
সঞ্জয় দত্ত হয়ে উঠতে রণবীর কাপুর রীতিমত শারীরিক কসরত করছেন বলে জানা গেছে। তার চাল চলনেও সেই ছাপ স্পষ্ট। কিন্তু সঞ্জয়ের চেহারায় রণবীরের ফার্স্ট লুকই বলে দিচ্ছে, হিরানির জহুরি চোখ ভুল করেনি এবারও।
সঞ্জুর চেহারা থেকে ম্যানারিজম.. সব কিছু নিখুঁতভাবে তুলে ধরেছেন তিনি। শোনা গিয়েছিল, মুম্বইয়ের এক ফিল্ম পার্টিতে রণবীরকে ধরে সঞ্জয় নাকি সোজাসুজি বলেছিলেন, তার চরিত্রে আসলে কেউ অভিনয় করতে পারবে না! তবে সে ব্যাপারটি আজ পুরনো৷ অনুরাগ বসুকে সঙ্গে নিয়ে রণবীর দেখা করেছিলেন সঞ্জয় দত্তের সঙ্গে৷ ছবি নিয়ে কথাও বলেছেন তিনি৷
বলিউডে এসে মোটামুটি চকলেট হিরোর জুতোতেই পা গলিয়ে দিয়েছিলেন রণবীর কাপুর৷ তবে যত দিন যাচ্ছে, ততই নিজেকে বদলে ফেলতে এক্সপেরিমেন্টের পরিমাণ বাড়াচ্ছেন রণবীর৷ তাই হয়তো কখনও প্রকাশ ঝা’র ‘রাজনীতি’, কখনও আবার অনুরাগ বাসু’র ‘বরফি’ ছবিতে অভিনয় করেছেন রণবীর৷ সঞ্জয়ের জীবনের তিনটি অধ্যায় নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। তাই রণবীরকেও ছবিতে দেখা যাবে তিনটি ভিন্ন লুকে।
ছবিতে রণবীর কাপুর ছাড়াও অভিনয় করছেন অনুষ্কা শর্মা। তার চরিত্রটি একজন সাংবাদিকের। এছাড়া ভিকি কৌশল এক ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে অভিনয় করছেন। সোনম কাপুর এমন একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন যার সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্ক ছিল। নার্গিস দত্তের চরিত্রে অভিনয় করছেন মণীশা কৈরালা। মান্যতা দত্তের চরিত্রে দেখা যাবে দিয়া মির্জ়াকে।


No comments:
Post a Comment