সর্বশেষ সংবাদ

Mary kleyare এর প্রচ্ছদকন্যা প্রিয়াঙ্কা

বিশ্বের নামিদামি তারকাদের ধারাবাহিকতায় এবার 'Mary kleyare' ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ম্যাগাজিনটির এপ্রিল সংখ্যার প্রচ্ছদে মডেল হয়েছেন তিনি। 

Mary kleyare এর প্রচ্ছদকন্যা প্রিয়াঙ্কা


এখানে নিজের জীবনের ভালোলাগার নানা বিষয়ে কথা বলেছেন। মেরি ক্লেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি কখনও ভালোবাসার পেছনে ছুটি না। এটা আপনা-আপনিই আসে। আমার জীবনে প্রাপ্তি অনেক বেশি। আর আমি সব সময় ভালোর সঙ্গেই থাকতে চাই।' সাক্ষাৎকারে তিনি আরও বলেন, 'আমার জীবনে সব সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। আর এ বিষয়ে অনেক সাপোর্ট পেয়েছি মা-বাবার কাছে থেকে।' মেরি ক্লেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে ইতিপূর্বে মডেল হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, নাটালি পোর্টম্যান, ক্রিস্টেন স্টুয়ার্ট, সেলেনা গোমেজ, জেনিফার অ্যানিস্টন, মাইলি সাইরাসসহ বিশ্বের অনেক জনপ্রিয় তারকা।

শুধু বলিউড নয়, প্রিয়াঙ্কার খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে হলিউডেও। মার্কিন যুক্তরাষ্ট্রের টিভি শো 'কোয়ান্টিকো'র কারণে প্রিয়াঙ্কা এখন পশ্চিমা দেশগুলোতে পরিচিত মুখ। এ ছাড়া হলিউডে তার আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.