সর্বশেষ সংবাদ

শাহরুখের মান্নাতে অশরীরী Anushka Sharma!

আসন্ন ফিল্লাউরি’ ছবিতে একজন অশরীরীর ভূমিকায় অভিনয় করছেন Anushka Sharma। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন এই নায়িকা। আর তাই ছবির প্রচারণার ভার কিছুটা তার উপরেই বর্তায়। সেই সৌজন্যে অশরীরী বেশে কখনও অস্কার মঞ্চে, আবার কখনও চাঁদে পৌঁছে যাচ্ছেন আনুশকা। এবার তো সীমা ছাড়িয়ে গেলেন তিনি। কারণ এবার আনুশকার নজর পড়েছে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ।

শাহরুখের মান্নাতে অশরীরী Anushka Sharma!

সম্প্রতি একটি ভিডিও আপলোড করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, শশীর (ফিল্লাউরি-তে আনুশকা অভিনীত চরিত্র) আত্মা ঢুকে পড়েছে শাহরুখের মান্নাতে।

ভিডিওতে দেখা যায়, সে সময় শাহরুখ তার ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করছিলেন। তিনি নিজেই সেলফি স্টিক হাতে ক্যামেরায় নিজের বাড়ি ভিডিও করে দেখাচ্ছিলেন। তার উদ্দেশ্য ছিল- ভক্তদের জানানো যে ভুত বলে আসলে কিছু নেই। কিন্তু শাহরুখ যখনই নিজের কথা শেষ করলেন, ওমনি ফ্রেমে ধরা পড়লো আনুশকার ভূতের ছায়া।

এভাবে শশী রূপি আনুশকা চমকে দিলেন শাহরুখকে। এরপর অশরীরী আত্মা হিসেবে শাহরুখের সঙ্গে গল্পও করলেন নায়িকা।

সামনেই আসছে শাহরুখ-আনুশকা অভিনীত ইমতিয়াজ আলী পরিচালিত ‘দ্য রিং’ ছবিটি। ‘ফিল্লাউরি’র প্রচারণায় নিজেদের আগামী ছবি প্রচারের সুবিধাটুকু যদি নেয়া যায়, তবে মন্দ কি!

আনুশকা শর্মার ছবিটি আগামী ২৪ মার্চ মুক্তি পেতে যাচ্ছে। তিনি ছাড়াও সিনেমায় দেখা যাবে দিলজিত দোসাঞ্জ, সুরজ শর্মা ও মেহরিন পীরজাদাকেও।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.