সর্বশেষ সংবাদ

সজল এর NATOK ‘পৌষের হিমবুকে’

কিছুদিন আগে ‘মইষাল’ নাটকে গাড়োয়ান চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন সজল। এবার তাকে দেখা যাবে বেলুন ও মুখোশ বিক্রেতা হিসেবে। মাহমুদ দিদার পরিচালিত NATOK এর নাম ‘পৌষের হিমবুকে’। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন স্বাগতা। পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজারসহ বেশকিছু জায়গায় নাটকটির শুটিং সম্পন্ন হয় সম্প্রতি।

 সজল এর NATOK ‘পৌষের হিমবুকে’

এ প্রসঙ্গে সজল বলেন, “আমি বরাবরই অভিনয়কে জাহির করা যায় এমন গল্পগুলোকে প্রাধান্য দিই বেশি। আর দেখা যায় আশপাশের মানুষজন এসব নাটক নিয়েই আলোচনা করে খুব। এটা আমার জন্য বিশাল অর্জন। গল্প ও চরিত্রের যত গভীরে যাওয়া যায়, ঠিক ততটাই যাওয়ার চেষ্টা করি। একজন অভিনেতা হিসেবে নিজের আনন্দটাও সেখানেই। ঠিক তেমনই একটি নাটক ‘পৌষের হিমবুকে’।”

নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘গল্পটি যে কারো মনকে ছুঁয়ে যাবে। গ্রামের একটি শিক্ষিত যুবক চাকরি না পেয়ে শহরে এসে বেলুন ও মুখোশ বিক্রি করে জীবন-যাপন করে। এই নাটকটি দেখলে যে কেউ অনুভব করতে পারবে একজন মুখোশ কিংবা বেলুন বিক্রেতার জীবনটা কেমন হয়। তার জীবনের কষ্টগুলোর চেহারা কেমন হয়। সজল বরাবরই এই ধরনের চরিত্রের মধ্যে নিজেকে খুব সহজেই মানিয়ে নেন। তাই কাজটি সবদিক থেকেই পরিপূর্ণ।’



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.