বিগত কয়েক বছরের হতাশা কাটিয়ে আলোর মুখ দেখতে শুরু করেছে ঢাকার সিনেমা। হলবিমুখ দর্শক আবার হলে ফিরতে শুরু করেছে পরপর বেশকিছু সিনেমার (Cinema) মাধ্যমে।
এরই ধারাবাহিকতায় সরকারি অনুদানে নির্মিত ফখরুল আরেফীন খানের পরিচালিত 'ভূবন মাঝি' ছবির কাজ শেষ হয়েছে। বসুন্ধরা সিটির সিনে কমপ্লেক্সে আজ (রোববার) এ ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। প্রিমিয়ারে ছবির নির্মাতা, কলাকুশলীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
'ভূবন মাঝি' ছবিতে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের অপর্ণা ঘোষ। এই ছবিতে আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, মামুনুর রশীদ, সুষমা সরকার, ওয়াকিল আহমেদসহ অনেকে।
১৯৭০ সাল থেকে ২০১৩ সালের কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে ছবির গল্প সাজানো হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে যুদ্ধের ধ্বংসলীলা, পাক বাহিনীর পাশবিকতা, মুক্তিকামী যোদ্ধাদের আত্মত্যাগ এবং প্রেম-ভালোবাসার মতো অনেক ঘটনা যুক্ত হয়েছে বলে জানান পরিচালক।
ছবিটি সারাদেশে মুক্তি পাবে ৩ মার্চ।


No comments:
Post a Comment