প্রায়ই বেফাঁস মন্তব্য করে আলোচনায় আসেন সোনম কাপুর (Sonam kapoor)। সোজাসাপ্টা মন্তব্যের জন্য অনেকে যেমন তাঁকে পছন্দ করেন, আবার একই কারণে বলিউডে অনেকের সঙ্গে সম্পর্ক খারাপও হয়েছে এই তারকার। সম্প্রতি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে উড়তা পাঞ্জাব-এর জন্য আলিয়া ভাটের পুরস্কারপ্রাপ্তির পর এক তির্যক মন্তব্য করেছিলেন সোনম। এখন আবার কথার সুর পাল্টে ফেলেছেন তিনি। বলছেন, নিজেকে ওপরে তোলার জন্য নাকি তিনি কখনো অন্যকে নিচে নামান না।

এক সাক্ষাৎকারে সোনম বলেন, ‘নিজে সৎ থাকলে এমনিতেই অনেক সম্মান পাওয়া যায়। আমি এখানে কোনো প্রতিযোগিতায় নামিনি, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বলিউডে আমি কাজ করতে এসেছি। নিজের পছন্দের কাজ করি। কেউ সফল হতে চাইলে তাঁকে তাঁর নিজের কাজে মনোযোগ দিতে হবে। নিজেকে উচ্চ মর্যাদায় নেওয়ার জন্য আমি কখনোই অন্যকে নিচে নামাই না।’
অথচ স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে নিরজা ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলতে না পারায় মেজাজ ঠিকই খারাপ হয়েছিল তাঁর। সেই আসরে আলিয়া পুরস্কৃত হওয়ার পর সোনম মন্তব্য করেছিলেন, ‘আমি তো আর পুরস্কারপ্রাপ্তির জন্য কর্তৃপক্ষকে জোরাজুরি করতে পারি না। হয়তো অন্য শিল্পীরা সেটা করতে পারেন। কিন্তু এমন আচরণ আমার ব্যক্তিত্বের সঙ্গে একেবারেই যায় না।’
এই মন্তব্য সোনম ঠিক কাকে উদ্দেশ করে করেছিলেন, বুদ্ধিমান পাঠক তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন!

No comments:
Post a Comment