সংগীতশিল্পী সিঁথি সাহা (Shithi Saha) নিউজিল্যান্ডেই থাকেন। বছরে এক দুবার দেশে আসেন। গানও করেন। এমনটাই ঘটল এ বছরও। এ মাসের শুরুতেই দেশে এসেছেন এ সংগীতশিল্পী।
এসেই গাইলেন একটি নাটকের সূচনা সংগীত। ‘জলরং’ নামে এ ধারাবাহিক নাটকটি নির্মাণ করছেন সোহেল আরমান। গানটির শিরোনাম, ‘সে ফেরে না বলে, চোখ ভিজেছে জলে।’ গানটি লেখাও সোহেল আরমানের। তবে সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী সাব্বির।
গানটি প্রসঙ্গে নির্মাতা বললেন, ‘গানটি বেশ ভালো গেয়েছেন সিঁথি। আমার কাছে মনে হয় গানটি সবাই বেশ পছন্দ করবেন।’
এদিকে ‘জলরং’ প্রচার শুরু হবে আজ থেকে। এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটকটির প্রথম পর্ব। এতে অভিনয় করেছেন আমজাদ হোসেন, মিলন, প্রভা, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, শশী, শ্যামল মাওলা, লায়লা হাসান, শেলী আহসান প্রমুখ।


No comments:
Post a Comment