২০০৭ সালে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট বাংলাদেশের সেরা ১০ টি সিনেমা নিয়ে দুটি তালিকা প্রকাশ করে। ১ টি ছিল চলচ্চিত্র বোদ্ধাদের মতে আর অপরটি দর্শকদের মতামতের উপড়। উভয় ক্ষেত্রে তিতাস একটি নদীর নাম (A River Called Titas) সিনেমাটি ১ম স্থান অধিকার করে।
তিতাস একটি নদীর নাম সিনেমাটির পরিচালক ঋত্বিক ঘটক। ১৯৭৩ সালে মুক্তি পায় ১৫৯ মিনিটের এই সিনেমাটি। স্বাধীনতা পরবর্তি সময়ে ১৯৭৩ সালে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমাদের দেশে আগমন করে এই চলচ্চিত্রটি নির্মাণ করেন তিনি। অদ্বৈত মল্লবর্মনের লেখা বিখ্যাত উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ এর কাহিনী অবলম্বনে এ সিনেমাটি নির্মিত। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী আর তার আশে পাশের মানুষদের বিশেষ করে জেলেদের জীবন যাত্রায় এ সিনেমার উপজীব্য বিষয়। সিনামাটিতে গোলাম মুস্তাফা, কবরী চৌধুরী, রোজী সামাদ, প্রবীর মিত্র প্রমুখ গুনী শিল্পীরা অভিনয় করেছেন। সিনেমাটিতে ঋত্বিক ঘটক নিজেও তিলকচাঁদ চরিত্রে অভিনয় করেছেন।
এ ছবিতে কি নেই? প্রেম আছে, আছে ভালবাসা। পরিমিত আবেগ, রহস্য আর সুমধুর সঙ্গীত। সবই যেনো পরিমিত পরিমাণে। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন উস্তাদ বাহাদুর খান। বাহাদুর খান টাইটেলের জন্য যে গান তৈরি করেছিলেন তা ঋত্বিক ঘটকের মনে ধরেনি। অবশেষে তিনি আরিচা ঘাটের এক বৃদ্ধের গাওয়া গান দিয়ে টাইটেল মিউজিক তৈরী করেন।
সিনেমাটিতে দেখানো হয় কিশোর নামের এক জেলে পার্শ্ববর্তি এক গ্রামে বেড়াতে গিয়ে বাসন্তী নামের এক মেয়েকে বিয়ে করে। তাদের বাসর রাতে তারা দুজনই একে অপরের সাথে কথা বলতে খুব লজ্জা অনুভব করছিল। সে রাতেই মেয়েটিকে অপহরণ করা হয়। যখন তাকে খুঁজে পাওয়া যায় মেয়েটির স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। সে তার নতুন স্বামীকে পুরোপুরি ভুলে যায়। এ ধরনের নাটকীয়তার মধ্য দিয়েই কাহিনী এগিয়ে চলে।


No comments:
Post a Comment