বলিউড কাঁপানো মেইনস্ট্রিম অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে প্রায় সবাই সরবে পর্দায় আছেন এখনো। তিন বছর ধরে 'মিসিং' শুধু রানী মুখার্জি (rani mukherjee) ! কিন্ত কেন?
২০১৪-তে বিয়ের পর, এরইমাঝে জন্মেছে তার প্রথম কন্যা 'আদিরা'। সেও অনেক দিন হলো। আদিরা এখন বড় হয়ে উঠেছে। ফলে রানী এখন পরের ছবির দিকে নজর দিতেই পারেন। কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি 'ভালো স্ক্রিপ্ট' খুঁজছেন। ভালো স্ক্রিপ্ট তিনি পেলেনও। এবার লক করলেন 'হিঁচকি' নামের একটি ছবির গল্প।
যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘হিঁচকি’ ছবি দিয়েই ফের পর্দায় ফিরছেন বলিউডের 'মিস্টি মেয়ে' রানী। ছবির গল্পটি একটি সাধারণ মেয়ের; যে তার দুর্বলতাকে শক্তিতে রুপান্তর করে।
রানী বলেছেন, 'আমি এমন একটি স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম যেটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হবে, আমাকে উত্তেজিত করবে। হিচকি আমাকে সেই সুযোগটাই দেবে।' তিনি আরও বলেন, 'আমাদের সকলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। কিন্তু সেটাই যদি নিজেদের শক্তিতে পরিণত করতে পারি, তা হলে যেকোনও পরিস্থিতিতে জিতবই।’


No comments:
Post a Comment