বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন বলিউড তারকা রানী মুখার্জি (Rani Mukharji)। শুধু তাই নয়, এক যুগ পর আবারও সঞ্জয়লীলা বানসালির ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সঞ্জয়ের নতুন ছবি 'গুস্তাখি'র কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে।
এক যুগ আগে এই পরিচালকের 'ব্ল্যাক' ছবিতে অভিনয় করেছিলেন রানী। এরপর আর তাদের একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি । সঞ্জয় ব্যস্ত এখন 'পদ্মাবতী' ছবির দৃশ্যধারণ নিয়ে। অন্যদিকে মা হওয়ার পর এখনও বড় পর্দায় দেখা যায়নি রানীকে। মেয়ে আদিরা এখন বেড়ে উঠছে। সেজন্য বড় পর্দায় ফিরতে চাইছেন রানী।
এ প্রসঙ্গে রানীর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, মাঝে ইন্ডাস্ট্রিতে জল্পনা ছিল, সঞ্জয় একটি ছবিতে রানীকে অফার করেছেন, কিন্তু রানী তা করতে রাজি হননি। এসব একেবারেই গুজব। বরং সঞ্জয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।
সঞ্জয়ের কাজের ধরন বলিউডের অনেকের চেয়ে আলাদা বলেই তার এই আগ্রহ।
রানী জানান, চলতি বছরেই সিলভার স্ক্রিনে ফিরবেন তিনি। জোর কদমে চলছে ছবির চিত্রনাট্য পড়ার কাজ। কিন্তু সঞ্জয়ের ছবি দিয়েই তার কামব্যাক হবে কি-না, তার উত্তর দেবে সময়।


No comments:
Post a Comment